শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনসিসি’র বিশেষ ডিসপ্লে ক্যাম্প

প্রকাশিত: শনিবার, নভেম্বর ৭, ২০২৬

নাগরিক সংবাদ ডেস্কঃ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর আয়োজনে ঢাকা আর্মি স্টেডিয়ামে এক বর্ণাঢ্য ডিসপ্লে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩,০০০ বিএনসিসি ক্যাডেট এবং ৫০০ জন রোভার ও স্কাউট অংশগ্রহণ করেন।

গত ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ ডিসপ্লে ক্যাম্পে অংশগ্রহণকারীরা দীর্ঘদিনের কঠোর অনুশীলন ও প্রস্তুতির মাধ্যমে নিজেদের দক্ষতা, শৃঙ্খলা, সমন্বয় এবং দেশপ্রেমের পরিচয় তুলে ধরেন। রোদ, বৃষ্টি কিংবা রাতের শীতল হাওয়া—কোনো প্রতিকূলতাই তাঁদের দমিয়ে রাখতে পারেনি। দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও অধ্যবসায়ের মধ্য দিয়ে তাঁরা নিজেদের প্রস্তুত করেছেন এই কাঙ্ক্ষিত আয়োজনের জন্য।

অবশেষে ৭ নভেম্বর ২০২৬ তারিখে সেই দীর্ঘ প্রস্তুতি ও পরিশ্রমের চূড়ান্ত প্রতিফলন ঘটে বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে। অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। তিনি বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণে আয়োজিত এই বর্ণাঢ্য ডিসপ্লে পরিদর্শন করেন।

এই আয়োজন শুধু একটি প্রদর্শনী নয়; বরং এটি বিএনসিসি ক্যাডেটদের শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্ব, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টার এক অনন্য বহিঃপ্রকাশ।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন