শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

খুলনার সাবেক জেলা পিপি এনামুল হকের ইন্তেকাল, শোক

প্রকাশিত: শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ খুলনার বিজ্ঞ সিনিয়র আইনজীবী, খুলনার সাবেক জেলা পিপি এবং সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এনামুল হক শনিবার সকাল ৯-৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের ধৈর্য কামনা করে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন