শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশিত: বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনার জিন্নাহপাড়া এলাকায় সন্ত্রাসীদেের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মাদক ব্যবসায়ী ব্লেড বাবুর স্ত্রী খুশি নামের এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জিন্নাহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খুশি ঐ এলাকার সুমন সরদার ওরফে ব্লেড বাবুর স্ত্রী। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট মামলাও রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নগরীর জিন্নাহপাড়া এলাকার বউ বাজার সাত নম্বর গলির মাথায় পাকা রাস্তার উপর সন্ত্রাসীরা একটি মটরসাইকেলে এসে তাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপায়। পরবর্তীতে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবনচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারফ হোসেন বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া রয়েছে। নিহত খুশি ও তার স্বামী সুমন হাওলাদার ওরফে ব্লেড বাবু দুই জনই মাদকে ব্যাবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকের মামলাও রয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।