বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

টিএমএসএস দৌলতপুর শাখার উদ্যোগে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

প্রকাশিত: বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ টিএমএসএস দৌলতপুর শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে কল্পতরু মার্কেটের সামনের অফিসে সদস্যদের মাঝে দেশী নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টিএমএসএস’র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলামসহ অফিসের কর্মকর্তা-কর্মচারি ও সদস্যবুন্দ। এ সময় তারা ৫০পিস গাছের চারা বিতরণ করা হয়। এই শাখার অধীনে মোট তিনশত গাছের চারা বিতরণ করা হবে বলে জানান টিএমএসএস’র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম। তিনি বলেন, এছাড়া একই ভাবে খুলনার তেরখাদা ও ডুমুরিয়া শাখায়ও গাছের চারা বিতরণ করা হয়।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন