রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশিত: রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার উদ্যোগে শনিবার বেলা ১১টায় খুলনার আড়ংঘাটা রেল ষ্টেশন সড়কে দু’ পাশে মনোমুগ্ধকর পরিবেশে তাল গাছের বীজ রোপন করা হয়। সড়কে প্রায় সাড়ে ৪শ’ গাছ রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার সভাপতি এড. কুদরত ই খুদা, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, মঞ্চের সদস্য মেরিনা যুথি, এড, জাহাঙ্গীর আলম সিদ্দিকী ও খলিলুর রহমান সুমন, সিনিয়র সাংবাদিক সামসুল আলম খোকন, মনিরুজ্জামান মোড়ল, সমাজ সেবক ডাঃ মনোরঞ্জন মন্ডল, যুব নেতা জয়নাল আবেদীন প্রমূখ।