বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত: বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও বাংলানিউজ টোয়েন্টিফোরের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্নার বড় দুলাভাই খুলনা আলিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক হাফেজ ক্বারী মো.শাহ আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা।
সাংবাদিক মাহবুবুর রহমান মুন্নার বড় দুলাভাই হাফেজ ক্বারী মো.শাহ আলম (৬০) ২৮ অক্টোবর (বুধবার) বেলা ১১টায় খুলনা নগরীর ট্যাংক রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর খুলনা আলিয়া মাদ্রাসায় জানাজা শেষে তাঁকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
বিবৃতিতে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।