বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা

প্রকাশিত: বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ ডেঙ্গুরোগ প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।

প্রধান অতিথি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতনতা বাড়াতে হবে। আমরা যার যার অবস্থান থেকে নিজ অফিস, আঙ্গিনা পরিস্কার-পরিছন্ন রাখি, এডিস মশা জমে এমন স্থানকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করি, তাহলে ডেঙ্গুর হাত থেকে সকলেই রক্ষা পাবো। ডেঙ্গুরোগ প্রতিরোধে মসজিদের ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

খুলনা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো: শওকত আলী। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মশালায় বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষকসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন