বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

খুলনায় স্থানীয় পর্যায়ে সেবা প্রাপ্তির জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্পৃক্তকরণে সংলাপ

প্রকাশিত: মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটির (বন্ধু) উদ্যোগে মঙ্গলবার সকালে আভা সেন্টারে স্থানীয় পর্যায়ে সেবা প্রাপ্তির জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ও অংশীজনদের সম্পৃক্তকরণে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনার লিগ্যাল এইড অফিসার মোসাম্মদ রোমানা আফরোজ, সিনিয়র জেলা নির্বাচনী অফিসার মোঃ সোহেল সামাদ, মহিলা অধিদপ্তরের উপ পরিচালক সুরাইয়া আক্তার,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আবুল কালাম আজাদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ হিমেল ঘোষ। সভা পরিচালনা করেন বন্ধুর ডেপুটি ম্যানেজার প্রোগ্রাম ও এ্যাডভোকেসী অফিসার সৈয়দ আবু সালেহ মাহফুজ। সমাপনী বক্তৃতা করেন নক্ষত্র যুব মানব কল্যাণ সংস্থার সভাপতি পাখি দত্ত। অন্যান্যের মধ্যে বক্তৃতাা করেন সহযোগিতায় ছিলো নাগরিকতা-সিভিক এনগেজমেন্ট (সিইএফ)। বক্তারা বলেন, খুলনায় ১১৩ জনের মত হিজড়া থাকলে নির্বাচন কমিশনের হিসাব মতে খুলনায় হিজড়া আছে ৩০/৩৫ জন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন