বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হারানো ল্যাপটপ উদ্ধার ও হস্তান্তর

প্রকাশিত: মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

নাগরিক সংবাদ ডেস্কঃ নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের (Kirill Lander-Weber)-এর হারানো ল্যাপটপটি সফলভাবে উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম উদ্ধারকৃত ল্যাপটপটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ, পিপিএম।

ল্যাপটপটি উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নাটোর জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এ উদ্যোগ বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, দক্ষতা ও জনসেবার প্রতি অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত।

এ সময় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন