সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের কেএমপি হেডকোয়ার্টার্সে আগমন

প্রকাশিত: সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ ২৩ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ৩:০০ ঘটিকায় ৪৩তম ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শিক্ষা সফরের অংশ হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) হেডকোয়ার্টার্সে আগমন করেন।

এ সময় তাঁদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান কেএমপির পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান।

পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদয় প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক কাঠামো ও সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া কেএমপির কার্যক্রম ও কর্মপরিধি নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

এ সময় পুলিশ কমিশনার নবীন কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ ধারণ করে জনগণের সেবায় নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল), কেএমপি, খুলনাসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন