সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: সোমবার, নভেম্বর ৯, ২০২৬

নাগরিক সংবাদ ডেস্কঃ ৯ নভেম্বর ২০২৬ (সোমবার), বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত H.E Mr. Brent T. Christensen বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং সামরিক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন