সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশিত: সোমবার, নভেম্বর ৯, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ ৯ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ সকাল ১১টায় কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে কুষ্টিয়া পুলিশ লাইন্সে খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। উক্ত সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতায় খুলনা রেঞ্জ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে সর্বমোট ১৫ জন পুলিশ সদস্য অংশ গ্রহণ করেন এবং উক্ত প্রতিযোগিতায় আরআরএফ, খুলনা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করায় পুলিশ সুপার, কুষ্টিয়া বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন।
উক্ত সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতায় আরোও উপস্থিত ছিলেন শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া, ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),কুষ্টিয়া, প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া, মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া, জেলা ক্রীড়া অফিসার, কুষ্টিয়া, ডিআইও(১), ডিএসবি, কুষ্টিয়া, আরআই, পুলিশ লাইন্স কুষ্টিয়া সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।