সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশিত: সোমবার, নভেম্বর ৯, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ ৯ নভেম্বর ২০২৬ তারিখ পুলিশ লাইন্স, শিরোমনি, খুলনায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি রেঞ্জ চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়। এ কাবাডি প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০ টি জেলার পুরুষ ও নারী দল অংশগ্রহণ করে। নকআউট পদ্ধতিতে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনালে পুরুষ ক্যাটাগরিতে বাগেরহাট জেলাকে পরাজিত করে খুলনা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং নারী ক্যাটাগরিতে নড়াইল জেলাকে পরাজিত করে মাগুরা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরবর্তীতে মোহাম্মদ আনিছুর রহমান, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স), খুলনা রেঞ্জ এবং সরকার ওমর ফারুক, পুলিশ সুপার, খুলনা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রাফি ও মেডেল তুলে দেন এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থাকার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); এবং
বিভিন্ন ইউনিট থেকে আগত ও খুলনা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।