বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

খুলনার খান সাইফুলের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন

প্রকাশিত: মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

নাগরিক সংবাদ ডেস্কঃ খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক খান সাইফুলের চিকিৎসার পরবর্তী ধাপ হিসেবে ১৩ অক্টোবর’২০২৬ (মঙ্গলবার) সকাল ১০.০০ ঘটিকায় রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা.মো. নুরুজ্জামান খানের নেতৃত্বে বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠিত হয়। চিকিৎসকবৃন্দ সাইফুলের চিকিৎসার বিষয়ে আলোচনা করেন। তাদের ভাষ্যমতে, খান সাইফুল (Axial Spondyloarthropathy) রোগে আক্রান্ত। তবে তারা আরও কিছু পরীক্ষা নিরিক্ষা করে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করবেন।

এসময় উপস্থিত ছিলেন- হাসপাতালটির নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আব্দুল আলিম, অধ্যাপক ডা. মাহমুদুল ইসলাম, ভাস্কুলার নিউরোসার্জন অধ্যাপক ডা.ফরহাদ হোসেন চৌধুরী, এ্যানেত্থেসিয়া বিভাগের অধ্যাপক ডা.এ জেড এম সাইফ উদ্দিন, নিনস শাখা ড্যাবের সভাপতি ডা.রুস্তম আলী মধু, মানসিক রোগ বিভাগের ডা.এম এম সজল উদ্দীন, ফিজিক্যাল মেডিসিন বিভাগের ডা.ফরিদা খাতুন ছবি, রিউমাটোলজি বিভাগের ডা.শাহিন মাহমুদ, আবাসিক সার্জন ডা.বশির আহমেদ, আবাসিক চিকিৎসক ডা.মাজহারুল ইসলাম ও ড্যাবের আইন সম্পাদক ডা.এম আর হাসান প্রমুখ।

সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় খান সাইফুলের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে
জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নজরে আসলে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে চিকিৎসার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন।
এরপর ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে সাইফুলকে ভর্তি করেন।

উল্লেখ্য, খান সাইফুল ২০১৩ সালে ফ্যাসিস্ট সরকারের পুলিশের নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন