বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশিত: বুধবার, নভেম্বর ৪, ২০২৬
নাগরিক সংবাদ ডেস্কঃ বাংলাদেশ সফরে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।
বুধবার, ৪ নভেম্বর সকালে রাজধানীর শেরেবাংলা নগরে তিন দিনের সফরের প্রথম কর্মসূচিতে সকাল সাড়ে ৮টায় প্রতিনিধিদল নিয়ে সমাধিস্থলে যান তিনি।
সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান চীনা মন্ত্রী।