বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশিত: বুধবার, জুলাই ৮, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
গত ১৩ মে ডিএমপির কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদকে সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বুধবার (৮ জুলাই) অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যদের মধ্যে আরও রয়েছেন সহ-সভাপতি অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (এসবি) সরদার নূরুল আমিন, অতিরিক্ত আইজিপি (হাইওয়ে পুলিশ) ফারুক আহমেদ, গাজীপুর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, এসবির ডিআইজি মীর আশরাফ আলী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান, রংপুরের কমিশনার আবদুল মাবুদ ও কেএমপির কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
এদিকে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হওয়ায় কেএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কেএমপির কর্মকর্তারা।