মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নাটোরে বিশুদ্ধ খাদ্য আদালতের রায়ে ২ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

নাগরিক সংবাদ ডেস্কঃ নাটোরে বিশুদ্ধ খাদ্য আদালতের রায়ে নিরাপদ খাদ্য আইনে ২,০০,০০০ (দুই লক্ষ টাকা) জরিমানা করা হয়েছে।

রবিবার নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে “মৌচাক বেকারি” নামক প্রতিষ্ঠানে লেবেলবিহীন ও বাসি খাদ্যপণ্য পাওয়া যায়, উপরন্তু কারখানাটি গবাদি পশুর খামারের পাশে অবস্থিত। এসব বিবেচনায় নাটোর বিশুদ্ধ খাদ্য আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: ইব্রাহিম আলী “মৌচাক বেকারি” কে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩২(ক) ধারাবলে ২ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

উক্ত অভিযানের সার্বিক সমন্বয় করেন নাটোর জেলার নিরাপদ খাদ্য অফিসার নেয়ামুল হাসান নীপ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: নাজমুল হাসান।

উক্ত অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় চন্দ্র সরকার। অভিযানে নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নাটোর জেলা কার্যালয়ের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন নাটোর জেলা পুলিশের একটি দল।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন