সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশিত: রবিবার, জুন ১৪, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে নজরুল বর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা রবিবার খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে তার অফিসকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৮ থেকে ২০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
প্রস্তুতি সভায় সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।