মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

চলতি মাসেই খুলনা প্রেসক্লাবের মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত: মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ প্রতি বছরের মতো এবারও খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে সদস্যদের নিয়ে জাকজমক পূর্ণভাবে ‘মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি মাসের শেষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও সভায় আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে ‘মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’, ‘ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ আয়োজনসহ প্রেসক্লাবের সকল সদস্য ও তাদের পরিবারের জন্য অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের আহবায়ক মোহাম্মদ মিলন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি উপ-পরিষদের সদস্য সচিব মোঃ বেল্লাল হোসেন সজল, সদস্য মোঃ আনিস উদ্দিন, সোহাগ দেওয়ান, মোঃ হেলাল মোল্লা, আল মাহমুদ প্রিন্স, মো. জাকারিয়া হোসেন তুষার, একরামুল হোসেন লিপু, আরাফাত হোসেন অনিক, মোঃ মেহেদী হাচান, রামিম চৌধূরী, মোঃ রাজু হাওলাদার, নূরুল আমিন নূর ও মো. রাজু আহমেদ।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন