রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত: শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শনিবার দুপুরে নগরীর জোড়াগেট সিডিসিতে কমিউনিটি লেড ফায়ার ফাইটিং সিস্টেম (ফায়ার হাইড্রান্ট) স্থাপন কাজের উদ্বোধন করেন।
ইউএনডিপি’র কারিগরি এবং চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সীর আর্থিক সহায়তায় কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত লাইভলীহুডস সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিস ইন বাংলাদেশ প্রকল্পের এ লেড ফায়ার ফাইটিং সিস্টেম স্থাপন করা হচ্ছে।
৩০ হাজার লিটার পানির ধারণ ক্ষমতাসম্পন্ন এ কমিউনিটি লেড ফায়ার ফাইটিং সিস্টেমে চারটি পয়েন্ট থাকবে। দৈনিক ৫ হাজার লিটার পানি কমিউনিটির লোকেরা ব্যবহার করতে পারবে এবং ২৫ হাজার লিটার পানি তাৎণিকভাবে আগুন নেভানোর কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত থাকবে। স্থাপিত মেশিন অপারেট এবং দুর্যোগ মুহূর্তে দ্রুত ব্যবহারের জন্য দক্ষ জনবল তৈরীতে কমিউনিটিতে ২০ জন স্বেচ্ছাসেবীকেও প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশাসক ইউএনডিপি এবং চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সীর সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং এর উপকারিতা সম্পর্কে এলাকাবাসীকে অবহিত করে স্বেচ্ছাসেবী হিসেবে প্রশিক্ষণ গ্রহণের জন্য উপকারভোগীদের অনুরোধ জানান।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, কমিউনিটি লিডার শাহানারা পারভীন, হাসিনা বেগম, পেয়ার বেগমসহ কেসিসি ও প্রকল্পের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।