বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। এই উপলক্ষে রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাব ও খুলনা প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ক্লাবের ভিআইপি সভাকক্ষে আয়োজিত এক অনাড়ম্ভর অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাব ও খুলনা ট্রাস্টি বোর্ডের নেতৃবৃন্দ তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের সদস্য ও দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক আশরাফউল হক, খুলনা প্রেসক্লাবের সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তফা সরোয়ার, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ। খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব মল্লিক সুধাংশু। খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সদস্য যথাক্রমে মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম নজরুল ইসলাম ও এস এম জাহিদ হোসেন, প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের সদস্য ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ট্রাস্টি বোর্ডের সদস্য যথাক্রমে কাজী মোতাহার রহমান, মোঃ সাহেব আলী ও হাসান আহমেদ মোল্লা, ট্রাস্টি বোর্ডের সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ আনিসুজ্জামান ও গৌরাঙ্গ নন্দী।
শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা বলেন, মোঃ তরিকুল ইসলামের এই অর্জন খুলনার ক্রীড়া অঙ্গনকে আরও গতিশীল করবে। তাঁর কর্মদক্ষতা ও নেতৃত্ব ক্রীড়া খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন