সোমবার, ২৯ জুন ২০২৬

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ারের বোনের মৃত্যুতে শোক প্রকাশ

প্রকাশিত: সোমবার, জুন ২৯, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোস্তফা সরোয়ারের বোন নার্গিস সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সাংবাদিক মোস্তফা সরোয়ারের বোন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ৫৬ বছর। আগামীকাল ৩০ জুন মঙ্গলবার জোহরবাদ কোমলপুর গুটুদিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। উল্লেখ্য মোস্তফা সরোয়ারের ৭ বোনের মধ্যে নার্গিস সুলতানা ৬ষ্ঠ।

বিবৃতিদাতার হলেন, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি সোহরাব হোসেন, মো. জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, কোষাধ্যক্ষ বিমল সাহা, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মো. আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, আশরাফ-উল-হক ও মোহাম্মদ আলী।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন