শনিবার, ০৬ জুন ২০২৬

খুলনায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালন

প্রকাশিত: শুক্রবার, জুন ৫, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ খুলনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

অনুষ্ঠানে বক্তারা পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগর গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে খুলনাকে একটি সবুজ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত একটি “হেলদি সিটি” নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন।

কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধন শেষে প্রধান অতিথি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও টেকসই নগর গড়ে তোলার প্রত্যয়ে উপস্থিত সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিশ্ব পরিবেশ দিবস দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘‘ইনস্পায়ার্ড বাই ন্যাচার-ফর কাইমেট ফর আওয়ার ফিউচার’’ প্রতিপাদ্যকে সামনে রেখে হেলদি সিটি ফোরামের উদ্যেগে বেসরকারি সংস্থা বেলা, সিয়াম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বি আই পি ) খুলনা চ্যাপ্টার ,একটিভ সিটিজেন প্লাটফর্ম, নিরাপদ সড়ক চাই, বিডিকিন, কিন-আপ খুলনা, বিআইপি, খুলনা সাইকিস্ট, সিডিপি, মাসাস, রূপান্তর, আমরা বৃহত্তর খুলনাবাসী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

বেলা’র সমন্ময়কারী ও হেলদি সিটি ফোরামের আহবায়ক মাহফুজুর রহমান মুকুল-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একটিভ সিটিজেন প্লাটফর্ম-এর সভাপতি ওমর ফারুক কচি এবং হেলদি সিটি ফোরামের সদস্য সচিব ও সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড. মোঃ মাছুম বিল্লাহ।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন