শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশিত: শনিবার, জুন ৬, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনা সাহিত্য একাডেমী ও মোমোনশাহী দর্পনের যৌথ উদ্যোগে, গুণীজন সংবর্ধনা, “মোমেনশাহী দর্পন “এর মোড়ক উন্মোচন ও সাহিত্য আসর শুক্রবার ৫ জুন সন্ধ্যা ৬ টায় নগরীর খালিশপুরে মংলা বন্দর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
খুলনা সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি,বেতার ব্যক্তিত্ব, সাহিত্যিক,গবেষক, শিক্ষাবিদ,অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু ‘র সভাপতিত্বে এবং মোমেনশাহী দর্পণের সম্পাদক পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জুবায়েদ হোসেনের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাহিত্য সংগঠক খান আখতার হোসেন , মুখ্য আলোচক ছিলেন আধুনিক কবি কে, এম সেলিম ও আবৃত্তিকার মল্লিক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, নাসির পাটোয়ারী, কথা সাহিত্যিক মুনীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা কবি মোহার দেওয়ানা ও পুলিশ অফিসার কবি সাত্তার শাহারী।
অনুষ্ঠানে দুজন গুণী ব্যক্তিকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
শিক্ষায় অধ্যক্ষ মাওলানা এহসানুল হক এবং সাহিত্যে ,নজরুল গবেষক, কবি সৈয়দ আলী হাকিম ও কবি ফরহাদ কাদির।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি মেহবুব মল্লিক, আব্দুল করিম, ইসমাইল হোসেন, রফিকুল হাসান, আরিফ অপু ও শামীম হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করেন।