রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশিত: শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ শনিবার বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এমইউজে খুলনার দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাজী। সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন সজল, নির্বাহী সদস্য আনিস উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মিলন, দৈনিক জন্মভূমি নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, এমইউজের কোষাধাক্ষ এ এইচ এম শামীমুজ্জামান, সদস্য কনক রহমান, এস এম মাহবুবুর রহমান,সাইফুল ইসলাম বাবলু, ইয়াসির আরাফাত রুমি,আজিজুল ইসলাম, মাহবুবুর রহমান মুন্না, আব্দুল্লাহ আল মামুন রুবেল, সম গোলাম মোস্তফা, আবুল হাসান শেখ, আতাহার হোসেন জোয়াদ্দার, ফকির শহিদুল ইসলাম, রাজু আহমেদ, খাইরুল আলম, রিংটন মন্ডল, নুরুল আমিন নুর, রামিম চৌধুরী, তানজিম আহমেদ, মাসুদ আল হাসান, খান আহসান উল আমিন, শেখ বদর উদ্দিন, জিএম রাসেল, সাইফুল ইসলাম,এম রোমানিয়া, রাসেল মাহমুদ, লতিফুর রহমান লাবু, শরিফা খাতুন শিউলি, নাদিরা আক্তার, আয়েশা আক্তার জ্যোতি, কনিকা আক্তার কাকন, পারভিন আক্তার তুলি,সৈয়দ হুমায়ুন কবীর রানা, শেখ রফিকুল ইসলাম, এম ইসলাম আলী, রাজু খাঁ,সারাফাত হোসেন, এস এম রুবায়েত, মোঃ রাব্বি, শামীম হোসেন, কাজী আতিক, সাগর, প্রমুখ। সভায় বক্তারা বলেন সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। আগামীকাল ৬ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত ভোট গ্রহণ ও পরবর্তীতে গণনা গণনা সম্পন্ন করা হবে।