শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

লংমার্চ উপলক্ষে বাগেরহাট ও খুলনার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন জামায়াত নেতৃবৃন্দের

প্রকাশিত: বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বাগেরহাটের কাটাখালী মোড় এবং খুলনার শিববাড়ী মোড় পরিদর্শন করেছেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাহফুজুর রহমান, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন, খুলনা-০২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসাইন হেলাল, নড়াইল-০২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান,বাগেরহাট-০১ সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান এবং বাগেরহাট-০২আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাতসহ বাগেরহাট ও খুলনা অঞ্চলের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ লংমার্চকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি পরিদর্শন করেন।

উল্লেখ্য, ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা চলছে।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন