সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন

প্রকাশিত: সোমবার, নভেম্বর ৯, ২০২৬

নাগরিক সংবাদ ডেস্কঃ ০৮ নভেম্বর ২০২৬ (রবিবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন ঢাকাস্থ বিমান বাহিনী সদর দপ্তর- এ অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। তিনি সম্মেলনে উপস্থিত বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি তিনি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমান বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন। এ সময় প্রধান অতিথি বিমান বাহিনীর সকল সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, মানবসম্পদের সুষ্ঠু ব্যবহার এবং নৈতিক শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও, তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বিমান বাহিনীর সকল সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানান এবং বাহিনীর প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে- এই মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকার এয়ার ভাইস মার্শাল পদবীর কর্মকর্তাগণ এবং বিমান সদরের পরিচালকবৃন্দ সরাসরি উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। এছাড়া, ঢাকার বাইরে সংশ্লিষ্ট এয়ার অফিসারগণ ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন