সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশিত: রবিবার, জুন ২৮, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রেসক্লাবের আয়োজনে প্রথমবারের মতো ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এই ফল উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, নাগরিক ফোরামের মহাসচিব ইকবাল হাসান তুহিন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারণ সম্পাদক ওমর ফারুক কচি।
ফল উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার । অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম ও যুগ্ম-সম্পাদক বেল্লাল হোসেন সজল।
ফল উৎসবে আমন্ত্রিত অতিথি ও ক্লাবের সদস্যরা বিভিন্ন প্রজাতির আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল, কলা, তালশাঁস, আনারস, কাউফল, ডেউয়া ফল, বেত ফল, আঁশ ফল সুন্দরবনের গোল ফল ও কেয়া ফল, সফেদা, দেশী মাল্টা, শরিফা, কেওড়া, গাব, তেতুল, কাঠ বাদাম, আমড়া, কামরাঙ্গা, বিলাতী গাব, পেপের মতো মৌসুমি ফলসহ দেশি-বিদেশি বিভিন্ন ফলের স্বাদ গ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য মকবুল হেসেন মিন্টু, ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ক্লাবের সিনিয়র সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, সদস্য আতিয়ার পারভেজ।
ফল উৎসবে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), সোহেল মাহমুদ, মো. আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাতসহ ক্লাবের অন্যান্য সদস্য ও অতিথিবৃন্দ।