বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
প্রকাশিত: বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ পরিবেশবাদী সংগঠন ছায়াবৃক্ষের উদ্যোগে বৃহস্পতিবার সকালে খুলনা মহানগরীর খালিশপুর কলেজিয়েট গালর্স স্কুল কর্তৃপক্ষের কাছে দেশী নানা প্রজাতির ফলজ গাছের চারা হস্তান্তর করা হয়। স্কুলের নিজস্ব আয় বর্ধকমূলক পদক্ষেপের অংশ হিসেবে এই ফলজ গাছ রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ মোঃ শহীদুল আলম, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন, সমাজসেবক মোঃ মুনীর হোসেন, মরিয়ম আলম, স্কুলের শিক্ষক সবুরুন্নেসা, মুকুন্দ কুমার মন্ডল, সাইফুল ইসলাম, আইয়ুব আলী, সাহিনুর প্রমূখ।