বুধবার, ১৩ মে ২০২৬

সি ইউ সি পরিবারের সাথে আনসার ও ভিডিপি, খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

প্রকাশিত: মঙ্গলবার, মে ১২, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সি ইউ সি -এর নেতৃবৃন্দের সাথে ১২ মে ২০২৬ তারিখে আনসার ও ভিডিপি, খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস-এর সাথে আনসার ও ভিডিপি খুলনা সদর দপ্তরের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময়কালে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি খুলনার উপ-পরিচালক এ এস এম আজিম উদ্দিন।

সি ইউ সি সভাপতি মোঃ শাহিন হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমণি, প্রচার সম্পাদক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ হাসান মিরাজ, সহকারী শিক্ষক রিয়া হোসেন সুখী, মোহাম্মদ শাহিন আলম সানা, তাসনিম ইসলাম রাইসা এবং নুসরাত জাহান রাখি।

এ সময় সি ইউ সি পরিবারের পক্ষ থেকে রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত সি ইউ সি স্কুল পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়। তিনি সুবিধাজনক সময়ে সি ইউ সি স্কুল পরিদর্শনের সম্মতি প্রকাশ করেন।

সাক্ষাৎ শেষে সি ইউ সি পরিবারের পক্ষ থেকে আনসার ও ভিডিপি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও মানবিক কার্যক্রমে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন