রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশিত: রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এনামুল হকের আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতিতে খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলামসহ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিক এনামুল হক খুলনার সাংবাদিকতা জগতের এক অত্যন্ত শ্রদ্ধাভাজন ও জ্যেষ্ঠ ব্যক্তিত্ব।
রবিবার বিকেল ৩টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে খুলনা বিশেষায়িত হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর এই আকস্মিক অসুস্থতার খবর আমাদের গভীরভাবে চিন্তিত ও মর্মাহত করেছে।”
নেতৃবৃন্দ সাংবাদিক এনামুল হকের দ্রুত ও পূর্ণ আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন। একই সাথে তাঁর উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান এবং খুলনাবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।