বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

প্রকাশিত: বুধবার, অক্টোবর ৭, ২০২৬

নাগরিক সংবাদ ডেস্কঃ গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে প্রথম আলো ও শিখোর যৌথ আয়োজনে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃর্তী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

বক্তব্যে তিনি বলেন, “জিপিএ-৫ জীবনের একটি মাইলফলক, শেষ গন্তব্য নয়। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে।” একইসঙ্গে উচ্চশিক্ষায় কৃর্তী শিক্ষার্থীদের গোবিপ্রবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন