মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশিত: সোমবার, জুন ৮, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশন- কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোমবার সকাল সাড়ে ৯টায় নগরীর গল্লামারী এলাকাসহ ব্রীজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান বজায় রেখে এবং জনদুর্ভোগের কথা ভেবে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রীজের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। ব্রীজের কাজ আগামী ৪০/৪৫ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জানানো হয়। এছাড়া তিনি গল্লামারী ব্রীজ সংলগ্ন এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বাজার কমিটির নেতৃবৃন্দকে নির্দেশনা দেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী মো: তানিমুল হক, কেসিসি’র নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, সমাজসেবক নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, হাফিজুর রহমান মনি, শমসের আলী মিন্টু, খন্দকার ফারুক হোসেন, আসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।