মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশিত: সোমবার, জুন ২২, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরশন-কেসিসি এর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর শেরে বাংলা রোডস্থ সমাজসেবা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে ভ্যান গাড়ি ও ব্যবসায়ী পণ্য বিতরণ করেন। সমাজসেবা অধিদপ্তরের ‘‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’’র আওতায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ৪ জন ব্যক্তিকে ভ্যানগাড়ী ও ব্যবসায়ী পণ্য প্রদান করা হয়।
সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে প্রশাসক বলেন, এ কর্মসূচির মাধ্যমে সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর পুনর্বাসন করা সম্ভব হবে এবং ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিরা সমাজে ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে পরিচিতি পাবেন।
সমাজসেবা অধিদপ্তর-খুলনার উপপরিচালক কানিজ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, সমাজসেবক মো: আসাদুজ্জামান মুরাদ, সহ-সমাজসেবা কর্মকর্তা আফরোজা সুলতানা, বেসরকারি সংস্থা মাসাস-এর নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু, সিয়াম-এর নির্বাহী পরিচালক এ্যাড. মাসুম বিল্লাহ, রূপসা’র নির্বাহী পরিচালক হিরম্ময় মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।