রবিবার, ০৭ জুন ২০২৬

খুলনা রেঞ্জ কাবাডি প্রতিযোগিতা-২০২৬ এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী

প্রকাশিত: শনিবার, জুন ৬, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলা শিরোমনি পুলিশ লাইন্স এ এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে খুলনা জেলার আয়োজনে খুলনা রেঞ্জ কাবাডি প্রতিযোগিতা-২০২৬ এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম।

খুলনা রেঞ্জ কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা।

উক্ত কাবাডি প্রতিযোগিতায় আরআরএফ, খুলনা দল চ্যাম্পিয়ন এবং, খুলনা জেলা পুলিশ দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত ডিআইজি (এডমিনিস্ট্রেশন এন্ড ফিনান্স) খুলনা রেঞ্জ, খুলনা; মোঃ হাতেম আলী, পিপিএম-সেবা, কমান্ড্যান্ট, অতিরিক্ত ডিআইজি, আরআরএফ, খুলনা; এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার- (প্রশাসন ও অর্থ); খায়রুল আনাম, বিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল); মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল); মোঃ রাফিউর রহমান, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) খুলনা রেঞ্জ, খুলনা; জনাব অপু মন্ডল, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ), খুলনাসহ কাবাডি প্রতিযোগি ও খুলনা জেলার অন্যান্য অফিসার ফোর্সবৃন্দ ।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন