সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশিত: রবিবার, জুলাই ৫, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, খুলনার মালখানায় রক্ষিত নিলামযোগ্য আলামতসমূহ প্রকাশ্যে নিলাম বিক্রয়ের নিমিত্ত আগামী ৯ জুলাই ২০২৬ তারিখ বিকাল সাড়ে তিনটায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খুলনা প্রাঙ্গণে (অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এজলাস কক্ষে) নিলাম কমিটির উপস্থিতিতে প্রকাশ্যে নিলাম ডাক অনুষ্ঠিত হবে। উক্ত তারিখ ও সময়ে আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানকে নিলাম ডাকে অংশগ্রহণ করার অনুরোধ করা হলো।
নিলামে বিক্রিত আলামতের বর্ণনা সিএমআর-৩৬/২৬ দাকোপ থানার মামলা নং-০৯, তারিখ ২৭ মার্চ, ২০২৬ তারিখ ধারা-৩৭৯/৪১১, জিআর-১৯/২৬, আলামতের বর্ণনা এক হাজার পাঁচশত ৪৫ লিটার ডিজেল।
নিলামের শর্তাবলী: আগ্রহী ক্রেতাগণের সম্মুখে আগামী ৯ জুলাই বিকাল সাড়ে তিনটায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খুলনা প্রাঙ্গণে (অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাস কক্ষে) প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হবে; নিলামে অংশগ্রহণের জন্য আগ্রহী ব্যক্তিদের ২০ টাকা (অফেরতযোগ্য) রেজিস্ট্রেশন ফি মালখানায় জমা প্রদান করতে হবে, নিলামে অংশগ্রহণকারী ব্যক্তিদের নিলাম ডাকের পূর্বে ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) জামানত স্বরূপ ইনচার্জ, মালখানার নিকট জমা প্রদান করতে হবে। জামানতের টাকা জমা প্রদান না করলে উক্ত ব্যক্তি নিলাম ডাকে অংশগ্রহণ করতে পারবেন না। আগ্রহী ক্রেতাগণের মধ্যে থেকে নিলাম মালের সর্বোচ্চ ডাক প্রস্তাবকারীগণকে মূল্য পরিশোধের জন্য সর্বাগ্রে আহবান করা হবে; মনোনীত ক্রেতাকে ক্রয়-মূল্যের ওপর বিধি মোতাবেক ভ্যাট ও আয়করসহ সমুদয় অর্থ চালানযোগে রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করতে হবে; চালান, ভ্যাট ও আয়করের মূল কপি দাখিল সাপেক্ষে বিক্রিত মালের মালিকানা এবং দখল হস্তান্তর করা হবে; আদালতের কোন কর্মচারী নিলাম ডাকে অংশগ্রহণ করতে পারবেন না; এই নিলাম প্রসঙ্গে ভিন্নতর কোন আদেশ/বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত অত্র আদেশ বলবৎ থাকবে; নিলামকারী কর্তৃপক্ষ অনিবার্য কারণবসত নিলাম বাতিল করতে পারবেন; নিলাম সংক্রান্ত যেকোন কার্যক্রমে কোন ধরণের বিশৃঙ্খলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে; অংশগ্রহণকারীগণ জাতীয় পরিচয়পত্রসহ উপস্থিত থাকবেন; প্রতিষ্ঠানের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সসহ উপস্থিত থাকতে হবে। নিলামে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ নিলাম ডাকের পূর্বেই নিজ নিজ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, রেজিস্ট্রেশন ফি ও জামানতের টাকা ইনচার্জ মালখানার নিকট জমা প্রদান করতে হবে। অন্যথায় উক্ত ব্যক্তি নিলাম ডাকে অংশগ্রহণ করতে পারবেন না। নিলামে অংশগ্রহণকারী ব্যক্তিদের আলামতের প্রদর্শনের জন্য ৮ জুলাই ২০২৬ তারিখ বিকাল চারটায় সময় নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে ইনচার্জ মালখানা ০১৭১৪-৫১১০৪৭ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। নিলামক্রেতা ২৪ ঘন্টার মধ্যে নিলামে বিক্রিত অর্থ জেলা কোর্ট, মালখানায় জমা প্রদান করতে হবে। টাকা জমা প্রদান করতে ব্যর্থ হলে নিলামক্রেতার জামানত বাজেয়াপ্ত হবে এবং দ্বিতীয় সর্বোচ্চ নিলাম ডাককারীর নিকট নিলামে বিক্রিত মালামাল হস্তান্তর করা হবে।
খুলনা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নিলাম বিক্রয় সংক্রান্ত কমিটির সভাপতি মোঃ ফারুক আযম স্বাক্ষরিত এক নিলাম বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।