সোমবার, ১৫ জুন ২০২৬

খুবিতে কৃষকদের জন্য ফসলের পোকা ও রোগ শনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: সোমবার, জুন ১৫, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে পরিচালিত ‘মর্ফো-মলিকিউলার এন্ড স্মার্ট টেকনোলজি-বেইজড ইনসেক্ট এন্ড ডিজিজ ডিটেকশন, দেয়ার বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট এন্ড ট্রান্সফরমেশন’ শীর্ষক হিট সাব-প্রকল্পের আওতায় ১৫ জুন (সোমবার) কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে আয়োজিত ‘আইডেন্টিফিকেশন অব কমন ক্রপ পেস্ট এন্ড ডিজিজ’ শীর্ষক এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্পের এসপিএম ড. মো. মোস্তফা কামাল এবং এএসপিএম প্রফেসর ড. মোছা. সাবিহা সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন এএসপিএম প্রফেসর ড. শিমুল দাস।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রশিক্ষণে চারটি টেকনিক্যাল সেশনে ফসলের সাধারণ পোকামাকড় ও রোগ শনাক্তকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর হায়ার এডুকেশন অ্যাক্সেলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) সাব-প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণে খুলনার বটিয়াঘাটা, দিঘলিয়া, ডুমুরিয়া, রূপসা ও তেরখাদা উপজেলার প্রান্তিক কৃষকরা অংশগ্রহণ করেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন