বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম কর অঞ্চল-১ এর মাসিক রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভা

প্রকাশিত: বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

নাগরিক সংবাদ ডেস্কঃ কর অঞ্চল-১, চট্টগ্রামের সম্মেলন কক্ষ “সাম্পান” এ অক্টোবর , ২০২৬ মাসের মাসিক রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভা বুধবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র কর অঞ্চলের কর কমিশনার মোঃ মঞ্জুর আলম।

সভার শুরুতে কর কমিশনার ২২/১১/২০২৬ খ্রি. তারিখে জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত মাসিক রাজস্ব আহরণ ও অগ্রগতি সভার চেয়ারম্যানের নির্দেশনা তুলে ধরেন এবং অত্র কর অঞ্চলের আওতাধীন পৌরসভার ট্রেড লাইসেন্স নবায়ন ও সরকারী বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে উৎসে কর কর্তন প্রযোজ্য হয় এমন খাতে তদারকির উপর জোর দেন।

সঞ্চয় অধিদপ্তর ও BRTA থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুনঃউন্মোচনকৃত (Re-open) মামলার দ্রুত নিষ্পত্তি কার্যক্রমের বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি, ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য যথাযথভাবে বিশ্লেষণ, করদাতাদের তথ্যের সঠিকতা যাচাই এবং তথ্যভিত্তিক কর নির্ধারণ কার্যক্রম জোরদার করার নির্দেশনা প্রদান করেন ।

কর কমিশনার ২০২৩-২০২৪ কর বর্ষের অডিট মামলা নিষ্পত্তি, বকেয়া কর আদায়, অগ্রিম কর আদায়, ১৪৭ ধারার কার্যক্রম পরিচালনা, নন-ফাইলার কার্যক্রম, আইআইসি সংক্রান্ত গৃহীত পদক্ষেপ, নথি বদলী, ১৮৬ ধারার অডিট কার্যক্রম, উৎসে কর মনিটরিং ও আদায়, এডিআর এবং ডাবল এন্ট্রি সংক্রান্ত বিষয়ে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও কর নির্ধারণ ও রাজস্ব আদায় কার্যক্রমে যথাযথ আইনানুগ পদ্ধতি অনুসরণ, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল, দাপ্তরিক কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি এবং নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন। সভায় কর কমিশনার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে সকল কর্মকর্তাকে আরও দায়িত্বশীল, আন্তরিক ও তৎপর হওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন অত্র কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ, সার্কেল কর্মকর্তা ও কর পরিদর্শকবৃন্দ।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন