সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

রিয়াদুল জান্নাহ্ হিফয মাদরাসায় হিফয ও নাযেরা সবক প্রদান

প্রকাশিত: সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগরীর সোনাডাঙ্গাস্হ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রিয়াদুল জান্নাহ্ হিফয মাদরাসার ৩ জন ছাত্র কে হিফয ৬ জন কে নাযেরা সবক প্রদান করা হয়েছে।

২২ নভেম্বর রবিবার রাত সাড়ে আটটায় নগরীর সোনাডাঙ্গাস্থ আন্তর্জাতিক মানের ক্যাডেট সিস্টেম এ পরিচালিত আরবি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে রিয়াদুল জান্নাহ্ হিফয মাদরাসার ৩ জন ছাত্র কে হিফয ও ৬ জন ছাত্র কে নাযেরা সবক প্রদান করা হয়েছে।
অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও তত্ত্বাবধায়ক বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কুরআন মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অত্র মাদরাসার প্রধান উপদেষ্টা মানবাধিকার সংগঠক ,নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন।

সবক প্রদান করেন অত্র মাদরাসার হিফয বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মুহাম্মদ জাকির হোসেন।
সবক প্রদান পূর্বে বিশেষ আলোচনা করেন অত্র মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ মুহাম্মদ আয়াতুল্লাহ সুলতান খান।
বিশেষ অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ১৮ নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মুকুল।
এসময়ে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ রেজাউল ইসলাম, হাফেজ ক্বারী হাসানুজ্জামান সিদ্দিকী, হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ, হাফেজ মুহাম্মদ ইব্রাহিম ।
এছাড়াও অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মোঃ বাদশা, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী, মোঃ মাহামুদ কন্ট্রাকটারসহ আরও অনেকেই।

নিম্নবর্ণিত ৩ জনকে হিফজ সবক প্রদান করা হয়েছেঃ

১- মোঃ মেহরাব হোসেন সামী, ২- মোঃ জুনায়েদ শেখ ও
৩- মোঃ আব্দুল্লাহ
এবং নিম্নবর্ণিত ৬ জন কে নাযেরা সবক প্রদান করা হয়েছেঃ
১- মোঃ শামীম গাজী, ২- মোঃ রেদোয়ান ইসলাম রিদু, ৩- মোঃ মারজুক সাইফান, ৪- মোঃ নাইফ হাসান সিয়াম, ৫- মোঃ সাজিদুর রহমান তাফসির, ৬- মোঃ রফিকুল ইসলাম ফাহাদ।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন