রবিবার, ২২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে খুবিতে দোয়া

প্রকাশিত: শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে ২০ নভেম্বর (শুক্রবার) বাদ জুম্মা খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতসহ দেশ-জাতি ও বিশ্ব উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শারাফাত আলী, এস্টেট শাখা প্রধান ও অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। দোয়াটি পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আব্দুল কুদ্দুস।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন