রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

খুলনা সিটি কর্পোরেশনের সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে Clean Up সংগঠন

প্রকাশিত: শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সহযোগিতায় খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্কে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন সংগঠনের অংশগ্রহণের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে তরুণদের সংগঠন Clean Up Youth Climate Action। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা সাইক্লিস্টস।

শনিবার (১৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রতিযোগিতায় Clean Up Youth Climate Action-এর পক্ষ থেকে চারজন সদস্য অংশগ্রহণ করেন। তাঁরা হলেন মোঃ আব্দুল রহমান, রফিক, রিফাত ও আজমির। তাঁদের মধ্যে আজমির প্রথম স্থান অর্জন করে সংগঠনের জন্য গৌরব বয়ে আনেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Clean Up Youth Climate Action-এর প্রতিষ্ঠাতা মোঃ খলিলুর রহমান। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চার সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রথম স্থান অর্জনকারী আজমিরকে অভিনন্দন জানান।

তিনি বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, সুস্থ জীবনচর্চা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও তরুণদের নিয়ে এ ধরনের উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে সংগঠনটি।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন