বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ডেঙ্গু ও হাম মোকাবেলায় জনসম্পৃক্ততা এবং ঝুঁকি যোগাযোগ উভয় ক্ষেত্রে কাজ করা সমান জরুরি

প্রকাশিত: বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ ডেঙ্গু ও হাম প্রতিরোধে ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা (আরসিসিই) বিষয়ক বিভাগীয় পর্যায়ে সমন্বয় সভা বুধবার বিকালে খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, ডেঙ্গু ও হাম মোকাবেলায় জনসম্পৃক্ততা এবং ঝুঁকি যোগাযোগ উভয় ক্ষেত্রে কাজ করা সমান জরুরি। এ কাজ স্বাস্থ্য বিভাগের একার কাজ নয়, পুরো কমিউনিটিকে এখানে সম্পৃক্ত করতে হবে। যেন আমরা মহামারির হাত থেকে বাঁচতে পারি। তিনি সবার প্রতি অনুরোধ করেন নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখতে এবং কমিউনিটিকে একাজে নিয়োজিত করতে।

পরিশেষে তিনি ডেঙ্গু ও হাম মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জন ও জেলা তথ্য অফিসারগণ অনলাইনে যুক্ত ছিলেন। খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শেখ মো: মোশাররফ হোসেন, সিভিল সার্জন ডা. মো: মনিরুজ্জামান, খুলনা ইউনিসেফের চিফ মো: কাওসার হোসাইনসহ বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন