সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশিত: সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের ইসলামপুর ক্রস রোড এলাকায় অবস্থিত শীতলা বাড়ি মন্দিরের পিছনের সড়কটি র্বতমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, ওয়াসা কর্তৃক রাস্তা খোঁড়ার পর র্দীঘদিন অতিবাহিত হলেও সড়কটি আর মেরামত করা হয়নি, ফলে এটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়ছে।
সরেজমিন দেখা যায়, পুরো সড়কজুড়ে বড় বড় গর্ত, কাদা ও নোংরা পানিতে ভরা। সামান্য বৃষ্টিতেই রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে করে রিকশা, ভ্যান বা অন্য কোনো যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ছে।অনকে সময় পথচারীদেরও জুতা হাতে নিয়ে কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে, যা অত্যন্ত দুর্ভোগ সৃষ্টি করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার এই করুণ অবস্থার কারণে জরুরি প্রয়োজনে কোনো যানবাহন, এমনকি অসুস্থ রোগী পরিবহন করাও কঠিন হয়ে পড়ে। এছাড়া রাস্তার আশপাশে ময়লা-আর্বজনা জমে থাকায় পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করছে।
এলাকাবাসীর আরেকটি বড় উদ্বেগের বিষয় হলো গ্যাং ও কুকুরের উপদ্রব। রাতের বেলায় দলবদ্ধ কুকুরের ঘোরাফেরা সাধারণ মানুষের চলাচলকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।
বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য পরস্থিতি অত্যন্ত ভীতিকর হয়ে উঠছে। এছাড়াও এলাকায় পর্যাপ্ত সড়কবাতি না থাকায় রাতের অন্ধকার পরস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। অপ্রতুল আলোর কারণে অপরাধের আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়দের দাবি।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থানেওয়া হয়নি। তারা দ্রুত রাস্তা মেরামত, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপে কামনা করেছেন।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে শীতলা বাি মন্দিরের পিছনের এই গুরুত্বপূর্ণ সড়কটি পুনরায় ব্যবহার উপযোগী হয়ে ওঠে এবং জনদুর্ভোগ লাঘব পায়।