রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

খুলনায় স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব প্রত্যাশা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক

প্রকাশিত: রবিবার, আগস্ট ১৬, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ “নারীরা ক্ষুধা মুক্তির মূল চাবিকাঠি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব : প্রত্যাশা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক রোববার সকালে সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বিকশিত নারী নেটওয়ার্কের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুজন খুলনা জেলার সভাপতি এড. কুদরত-ই-খুদা’র সভাপতিত্বে অন্ষ্ঠুানে অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি এড. তছলিমা খাতুন ছন্দা, নারী অধিকার সুরক্ষা ফেরাম খুলনা জেলা সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, সাতক্ষীরা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি। দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী এসএম রাজু জবেদের উপস্থাপনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মাসুদুর রহমান রঞ্জু, সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আবু তাহের, বিশিষ্ট আইনজীবী অশোক কুমার সাহা, এড. জাহাঙ্গীর সিদ্দিকী, সুজন মহানগর কমিটির সম্পাদক এসকেএম তাছাদুজ্জামান, বটিয়াঘাটা উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খায়রুন আক্তার মনি, সুজন মহানগর কমিটির নেতা খলিলুর রহমান সুমন, সাংবাদিক রিতা রানী দাস, আল মাহমুদ প্রিন্স, আয়শা আক্তার জ্যোতি, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, আইআরভির প্রধান নির্বাহী মেরিনা যুথিসহ বৈঠকে আইনজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্থানীয় নির্বাচনে নারী প্রতিনিধিদের মর্যাদা দিতে হলে ধারাবাহিকভাবে সংরক্ষিত আসন বিলুপ্ত করতে হবে। জয়-পরাজয় যাই হোক না কেন, প্রতিটি সিটি কর্পোরেশনে মেয়র পদে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। এ বিষয়টি নিশ্চিত করার জন্য আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসে খুলনায় বড় আকারে দু’ টি মানববন্ধন করতে হবে।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন