বুধবার, ০৮ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন

প্রকাশিত: মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

নাগরিক সংবাদ ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি, সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকা মানিকগঞ্জের সিংগাইর এ গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ এর কার্যক্রম মঙ্গলবার  পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকায় পৌঁছালে তাঁকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এবং জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া মেজর জেনারেল এস এম আসাদুল হক, এনডিসি, পিএসসি অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে, প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান, রণকৌশলের প্রয়োগ, সমরাস্ত্রের ব্যবহার এবং বিভিন্ন বাস্তবধর্মী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সেনাসদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং চলমান প্রশিক্ষণের মান, পেশাদারিত্ব ও অপারেশনাল প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। সেনাসদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দেশের জনগণের গভীর আস্থার কথা উল্লেখ করেন। তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড: এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি (অবঃ); ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন