রবিবার, ২৪ মে ২০২৬
প্রকাশিত: শনিবার, মে ২৩, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ জ্যেষ্ঠ সাংবাদিকদের অভিজ্ঞতা, স্মৃতিচারণ ও সাংবাদিকতা জীবনের নানা অনুষঙ্গ নিয়ে খুলনা প্রেসক্লাবের আয়োজন ‘স্মৃতিকথা’ অনুষ্ঠান ২৩ মে, শনিবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতি শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের বিশেষ এই আয়োজন চলমান থাকবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিষদের সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক কাজী মোতাহার রহমান।
‘স্মৃতিকথা’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি ও এনটিভির খুলনা ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, ক্লাবের যুগ্ম-সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল, ক্লাব সদস্য আতিয়ার পারভেজ, এ এইচ এম শামিমুজ্জামান, শেখ আল এহসান, সোহাগ দেওয়ান, মো. জাকারিয়া হোসেন তুষার, হাসানুর রহমান তানজির, রামিম চৌধূরী, আলী আবরার, মো. রাজু হাওলাদার, নূরুল আমিন নূরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।