মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
প্রকাশিত: রবিবার, মার্চ ২৬, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে রবিবার সকালে খুলনা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ফারুক আহমেদ ও এস এম জাহিদ হোসেন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহকারী সম্পাদক সুনীল কুমার দাস, কার্যনির্বাহী সদস্য মো: শাহ আলম ও মোঃ আব্দুল হালিম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য দিলীপ কুমার বর্মন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন, সদস্য ওয়াহেদ-উজ-জামান বুলু, মোঃ হুমায়ুন কবীর, আলমগীর হান্নান, দেবব্রত রায়, এস এম নূর হাসান জনি, শেখ জাহিদুল ইসলাম, অস্থায়ী সদস্য আল মাহমুদ প্রিন্স, রীতা রানী দাস, শশাংক স্বর্ণকার, মিলন হোসেন, শেখ ফেরদৌস রহমানসহ অন্যান্য সাংবাদিক।
এর আগে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে খুলনা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এস এম জাহিদ হোসেন ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, কার্যনির্বাহী সদস্য মোঃ তরিকুল ইসলাম, ক্লাব সদস্য আসাদুজ্জামান খান রিয়াজ, শেখ কামরুল আহসান, দিলীপ কুমার বর্মনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।