বুধবার, ১১ মার্চ ২০২৬
প্রকাশিত: শনিবার, নভেম্বর ১২, ২০২২
খবর বিজ্ঞপ্তিঃ খুলনার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লায়ন্স স্কুল এন্ড কলেজের ৬০ বছর পূর্তি উপলক্ষে সভা অনুষ্ঠিত।শনিবার বিকাল ৪ টায় লায়ন্স স্কুল এন্ড কলেজ এ্যালামনাই এসোসিয়েশনের সভা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি এ্যাডঃ এস,এম,কামাল হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইসরাত আরা হীরা।
সভায় ৭ জানুয়ারি অনুষ্ঠিত লায়ন্স স্কুল এন্ড কলেজের ৬০ বছরপূর্তি উপলক্ষে উদযাপন কমিটি গঠন করা হয় এবং সকল প্রাক্তন ছাত্র,ছাত্রীদের কাছ থেকে ১৫ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে স্মরনিকায় প্রকাশের জন্য লেখা আহবান এবং ৩০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার ব্যাপারে আলোচনা হয়।কার্যনির্বাহী কমিটির এ সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মোঃ আব্দুস সাত্তার,মোঃ মোস্তাহিদুল হক, মোঃ আব্দুর রাজ্জাক,মোঃ শাকিল আহম্মেদ রাজা,মোঃ বাকের আহম্মেদ,মোঃ মনিরুজ্জামান এলু,মোঃ সাজ্জাদ হোসেন,মাজেদা খাতুন,মোঃখাজা মঈনুদ্দিন,মোঃ সবুজুল ইসলাম,দিবাকর রায়,কে এম খাইরুল বাশার,শেখ মোঃ রেজওয়ানুর রহমান,মোঃ ইসমাইল হোসেন,মোঃ রুবেল পারভেজ,মোঃ মুরাদ খান,মোঃ শাহান আল শরীফ,মোঃ ইব্রাহীম মোড়ল,নাফিজ বিন ইউসুফ হিলটন, মোঃ হাসানুল বান্না শিশির,মোঃ ইসমাইল হোসেন খান,মোঃ রহিম মল্লিক,মোঃ আবু মুসা,মোঃ সোহেল গাজী,মোঃ সাইফুল ইসলাম সোহাগ,মোঃ আবু আহাদ,সুজল রায়,মোঃ নাঈম,মোঃ নয়ন,মোঃ সজল,মোঃ ইব্রাহীম,মোঃ মামুন প্রমূখ।
সভায় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ৬০ বছর পূর্তিকে সামনে রেখে ডিজিটাল প্লাটফর্মগুলোতে যে প্রচারণ-প্রচারণা শুরু হয়েছে তা আরো বাড়ানো এবং অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।০১৯১১-৫১৯৫৪৬ নং এ সকলকে রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।