রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সি ইউ সির শুভাকাঙ্ক্ষীর ইন্তেকাল, শোক

প্রকাশিত: রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন সি ইউ সির শুভাকাঙ্ক্ষী মোঃ মহিববুল্লাহ, সহকারী অফিসার, বাংলাদেশ ইসলামী ব্যাংক, পি এল সি, খুলনা শাখ, খুলনা, রবিবার সকাল ৮ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবন, ফকির বাড়ি লেন, হাজী মহসিন রোড, খুলনায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহী রাজিউন)।

মরহুমের নামাযে জানাজা রবিবার বাদ আছর, খুলনা আলিয়া কামিল মাদ্রাসার আঙ্গিনায় অনুষ্ঠিত হয়েছে। তার ইন্তেকালে সিইউসি পরিবার গভীরভাবে শোকাহত।

মৃত্যু কালে তিনি ২ কন্যা ও ১ স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ি, বাগেরহাট জেলার রামপাল উপজেলার কুমরাইল গ্রামে।
মহান আল্লাহ পাক তার সকল ভাল আমল কে কবুল করুন আমীন এবং সকল ভুল ত্রুটিগুলো গফুর কিংবা গফফার নামের উছিলায় ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন আমীন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন