মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব‌বিদ্যালয় শিক্ষার্থী আজমুল হোসেনের মৃত্যুর ঘটনায় সার্ক মানবা‌ধিকার ফাউন্ডেশনের উদ্বেগ

প্রকাশিত: সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ খুলনা বিশ্ব‌বিদ‌্যালয়ের পার্শ্ববর্তী হল রোডের মেসে বেসরকা‌রি বিশ্ব‌বিদ‌্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনের মৃত‌্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সার্ক মানবা‌ধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর ক‌মি‌টির সভাপ‌তি গাজী আলাউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক সরদার আবু তাহের।

এক বিবৃ‌তিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এঘটনার সাথে যারাই জ‌ড়িত থাকুক না কেন নিরপেক্ষ তদন্তের মাধ‌্যমে তাদের চি‌হ্নিত করে অবশ‌্যই আইনের আওতায় আনতে হবে।

মানবা‌ধিকার নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, দায়ী ব‌্যক্তিদের শা‌স্তি নি‌শ্চিত হ‌লে সন্তানহারা বাবা-মা বা তাদের প‌রিবারের সদস‌্যরা কিছুটা হলেও স্ব‌স্তি পাবেন এবং এটা আইনের শাসনের জন‌্য অপ‌রিহার্য।

নেতৃবৃন্দ বলেন, একজন শিক্ষার্থীকে বিচার বহির্ভূতভাবে হত্যা কোন অবস্থায় সমর্থনযোগ্য নয়। অপরাধ নিয়ন্ত্রণে অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন কিংবা মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম আরও গ‌তিশীল করা প্রয়োজন, যাতে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠতে না পারে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ নিরসনে এটা এখন খুবই জরু‌রি।

শিক্ষার্থী মৃত‌্যুর ঘটনায় কোন নিরপরাধ ব‌্যক্তি যাতে হয়রানীর শিকার না হয় সে ব‌্যাপারে সতর্ক থাকার জন‌্য আইন শৃঙ্খলা বা‌হিনীর সদস‌্যদের প্রতি আহবান জানানো হয়েছে বিবৃ‌তিতে।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন